৪ মে ২০২৬

এভারকেয়ার থেকে মায়ের বাসায় গেলেন জুবাইদা রহমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ এএম
এভারকেয়ার থেকে মায়ের বাসায় গেলেন জুবাইদা রহমান


বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে কিছুসময় কাটানোর পর মায়ের বাসায় গিয়েছেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।


শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা পৌনে ৪টায় ধানমন্ডিতে মায়ের বাসায় পৌঁছান তিনি। 

বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। 

এর আগে, এদিনে বেলা পৌনে ১১টায় জুবাইদা রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি ৩০২ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর সরাসরি বিমানবন্দর থেকে এভারকেয়ারের উদ্দেশে রওনা হন তিনি।

জানা গেছে, সবকিছু ঠিক থাকলে রোববার (৭ ডিসেম্বর) লন্ডনের উদ্দেশে রওনা হতে পারে খালেদা জিয়াকে বহনকারী কাতার সরকারের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। 

খালেদা জিয়ার পরিবারের সদস্যদের মধ্যে তার সঙ্গে যাবেন লন্ডন থেকে আসা জুবাইদা রহমান এবং হাসপাতালে সঙ্গে থাকা ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। আরও থাকবেন মেডিক্যাল বোর্ড সদস্য ও নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা।

 

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি