৮ মে ২০২৬

এটিএম বুথ ভাঙতে না পেরে নিরাপত্তাকর্মীকে হত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
এটিএম বুথ ভাঙতে না পেরে নিরাপত্তাকর্মীকে হত্যা
বাংলাপ্রেস ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যে রাজধানীর শাহজাদপুরে একটি এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বুধবার ভোরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। নিহত নিরাপত্তাকর্মীর নাম হাসান মাহমুদ। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশের ধারণা, এটিএম বুথের টাকা চুরি করতে এসে বুথ ভাঙতে চেষ্টা করে দুর্বৃত্তরা। পরে বুথ ভাঙতে ব্যর্থ হলে হত্যাকাণ্ড ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। পুলিশ জানিয়েছে, প্রগতি সরণীর মাইশা চৌধুরী টাউয়ারে অবস্থিত মধুমতি ব্যাংকের এটিএম বুথে আজ ভোর ৫টা থেকে ৫টা ২০ মিনিটের মধ্যে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনের জন্য চেষ্টা চলছে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটিএম বুথের টাকা চুরি করতে আসে দুর্বৃত্তরা। বুথ ভাঙার চেষ্টা করে তারা ব্যর্থ হয়। এ সময় তাদের কাজে বাধা দিলে হাসান মাহমুদকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি