১০ মে ২০২৬

এসএসসির হলে ছাদ বেয়ে নকল দিতে এসে দুই যুবকের জেল, ২২ পরীক্ষার্থী বহিষ্কার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
এসএসসির হলে ছাদ বেয়ে নকল দিতে এসে দুই যুবকের জেল, ২২ পরীক্ষার্থী বহিষ্কার
বাংলাপ্রেস ডেস্ক: এসএসসি পরীক্ষাকেন্দ্রে ছাদ বেয়ে এক পরীক্ষার্থীকে নকল দিতে এসে আটক হয়েছেন ইমরান হোসেন নামের এক তরুণ (১৯)। পরে তাকে হাতেনাতে আটক করে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) কুমিল্লার নাঙ্গলকোটে পেরিয়া ইউনিয়নের ডা. যোবায়েদা হান্নান হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র এ ঘটনা ঘটে। তাছাড়া একই দিনে কুমিল্লা জেলায় এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে মোট ২২ জনকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষায় নকলের দায়ে ইমরান হোসেন নামের ওই যুবকসহ দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এদিন এসএসসির ইংরেজি দ্বিতীয় পত্র এবং দাখিলের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তৌহিদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় এসএসসির এসএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের ১১ পরীক্ষার্থী এবং দাখিলের গণিতের ১১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। তাছাড়া বরুড়া উপজেলায় দাখিল পরীক্ষায় দুইজন পরীক্ষা পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, নাঙ্গলকোটে এসএসসি পরীক্ষায় ছাদ বেয়ে নকল সরবরাহ করছিলেন ইমরান হোসেন। এসময় তাকে হাতেনাতে ধরা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিদ খান বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নকল সরবরাহের সময় পেরিয়া ইউনিয়নের ডা. যোবায়েদা হান্নান হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে ইমরান হোসেনকে হাতে-নাতে ধরা হয়। অন্যদিকে, মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুরে অধ্যাপক আব্দুল মজিদ কলেজ কেন্দ্রে নকল সরবরাহের দায়ে তারেক রহমান নামে আরেক যুবককে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আদেশ দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন। তিনি বলেন, পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন-১৯৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ওই যুবককে ৭ দিনের কারাদণ্ডের পাশাপাশি ২০০ টাকা জরিমানাও করা হয়। পরে বিকালে পুলিশি সহযোগিতায় তাকে জেল হাজতে পাঠানো হয়। জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, কুমিল্লার যেসব উপজেলায় অসদুপায়ের প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে সেখানে অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করে পর্যবেক্ষণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা জেলায় ১০২টি কেন্দ্রে ইংরেজি তৃতীয় পত্র বিষয়ে অংশগ্রহণ করেন ৫২ হাজার ৩৭৯ জন পরীক্ষার্থী। এ বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৭১৯ জন। এছাড়া দাখিল পরীক্ষার গণিত বিষয়ে ৪৩টি কেন্দ্রে ১৪ হাজার ৫৪২ জন অংশ নেন। ৩৭৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি