৯ মে ২০২৬

এসএসসি ২০২৫: বেশি ফেল গণিত ও ইংরেজীতে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
এসএসসি ২০২৫: বেশি ফেল গণিত ও ইংরেজীতে
বাংলাপ্রেস ডেস্ক: ২০২৫ সালের মাধ্যমিক ও সমমান পরীক্ষার্থীরা সবচেয়ে বেশি ফেল করেছে গণিতে। প্রায় ২৪ শতাংশ শিক্ষার্থী এই বিষয়ে পাশ নম্বর তুলতে পারেনি। এরপর খারাপ ফলাফল এসেছে ইংরেজি বিষয়ে। বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ফলের গড় বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে। বিশ্লেষণ করে দেখা গেছে, সব বোর্ড মিলিয়ে এই বিষয়ে পাশ করেছে ৭৭.৪৬ শতাংশ শিক্ষার্থী। যেসব বোর্ড এ বছর পাশের হারে পিছিয়ে রয়েছে, সেসব বোর্ডের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি খারাপ করেছে গণিতে। বরিশাল বোর্ডে এবার গণিতে সবচেয়ে কম শিক্ষার্থী গণিতে পাশ করেছে। এ বিষয়ে পাশ করেছেন ৬৪.৬২ শতাংশ। এছাড়া ময়মনসিংহ বোর্ডে ৬৪.২৭ শতাংশ শিক্ষার্থী গণিতে পাশ করেছে। দুটো বোর্ডের গণিত এবং ইংরেজিতে পাশের হার সামগ্রিক পাশের হারের ওপর প্রভাব ফেলেছে। এ বছর বাংলায় গড়ে পাশ করেছে ৯৭.২৭ শতাংশ শিক্ষার্থী। এছাড়া ইংরেজি ৮৭.২২, পদার্থবিজ্ঞানে ৯৪.০২, রসায়নে ৮৭.৯১, তথ্য প্রযুক্তিতে ৯৭.২৯, পৌরনীতিতে ৯৪.০০৬ এবং অ্যাকাউন্টিংয়ে ৯১.৯০ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। এ বছর ঢাকা বোর্ডে বাংলায় ৯৬.৮৪ শতাংশ, ইংরেজিতে ৮৭.৮৫ শতাংশ, গণিতে ৭৫.১৪ শতাংশ, পদার্থবিদ্যায় ৯২.৫৩ শতাংশ, রসায়নে ৯৪.৯৭ শতাংশ, তথ্যপ্রযুক্তিতে ৯৮.৩৪, পৌরনীতিতে ৯৪.২৬ এবং একাউন্টিংয়ে ৯২.৪৯ শিক্ষার্থী পাশ করেছে। রাজশাহী বোর্ডে বাংলায় ৯৮.৯০ শতাংশ, ইংরেজিতে ৯৩.১০ শতাংশ, গণিতে ৮৬.৫২ শতাংশ, পদার্থবিদ্যায় ৯৭.৮২ শতাংশ, রসায়নে ৯৫.৫৬ শতাংশ, তথ্যপ্রযুক্তিতে ৯৮.১১, পৌরনীতিতে ৯৮.৩৩ এবং অ্যাকাউন্টিংয়ে ৯২.৬৪ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। কুমিল্লা বোর্ডে বাংলায় ৯৮.৮৬ শতাংশ, ইংরেজিতে ৮৮.৭৮ শতাংশ, গণিতে ৭২.০১ শতাংশ, পদার্থবিদ্যায় ৯৮.৬৩ শতাংশ, রসায়নে ৯৮.৪২ শতাংশ, তথ্যপ্রযুক্তিতে ৯৯.৪২, পৌরনীতিতে ৯৬.৬৪ এবং অ্যাকাউন্টিংয়ে ৮৯.৮০ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। যশোর বোর্ডে বাংলায় ৯৭.৯২ শতাংশ, ইংরেজিতে ৮৮.৭৭ শতাংশ, গণিতে ৮৫.০২ শতাংশ, পদার্থবিদ্যায় ৯৬.০৮ শতাংশ, রসায়নে ৯৫.৮৫ শতাংশ, তথ্যপ্রযুক্তিতে ৯৭.১৪, পৌরনীতিতে ৯৫.৬৭ এবং অ্যাকাউন্টিংয়ে ৯২.৬০ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। চট্টগ্রাম বোর্ডে বাংলায় ৯৮.২০ শতাংশ, ইংরেজিতে ৮৩.২৪ শতাংশ, গণিতে ৮১.৫৩ শতাংশ, পদার্থবিদ্যায় ৯৭.৬১ শতাংশ, রসায়নে ৯৭.২৯, শতাংশ, তথ্যপ্রযুক্তিতে ৯৭.৯৫, পৌরনীতিতে ৯৫.৯৯ এবং অ্যাকাউন্টিংয়ে ৯৫.৫২ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। বরিশাল বোর্ডে বাংলায় ৯২.৭৫ শতাংশ, ইংরেজিতে ৬৯.৬৬ শতাংশ, গণিতে ৬৪.৬২ শতাংশ, পদার্থবিদ্যায় ৯২.১০ শতাংশ, রসায়নে ৯১.৫১ শতাংশ, তথ্যপ্রযুক্তিতে ৯৬.৫৯, পৌরনীতিতে ৮৯.৬১ এবং অ্যাকাউন্টিংয়ে ৮৬.২৭ শিক্ষার্থী পাশ করেছে। সিলেট বোর্ডে বাংলায় ৯৫.৩৩ শতাংশ, ইংরেজিতে ৮৯.৬১ শতাংশ, গণিতে ৮৩.১৭ শতাংশ, পদার্থবিদ্যায় ৮৩.০৬ শতাংশ, রসায়নে ৯৩.৫১ শতাংশ, তথ্যপ্রযুক্তিতে ৯৬.৭৬ , পৌরনীতিতে ৯৭.৮৭ এবং অ্যাকাউন্টিংয়ে ৯১.৬২ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। দিনাজপুর বোর্ডে বাংলায় ৯৯.২৩ শতাংশ, ইংরেজিতে ৮৮.৫৫ শতাংশ, গণিতে ৭১.৩৫ শতাংশ, পদার্থবিদ্যায় ৯৮.২৩ শতাংশ, রসায়নে ৯৭.৮৭ শতাংশ, তথ্যপ্রযুক্তিতে ৯৯.৫২, পৌরনীতিতে ৯৬.৮৫ এবং অ্যাকাউন্টিংয়ে ৯৪.৮৬ শিক্ষার্থী পাশ করেছে। ময়মনসিংহ বোর্ডে বাংলায় ৯৭.২১ শতাংশ, ইংরেজিতে ৮৪.৪৪ শতাংশ, গণিতে ৬৪.২৭ শতাংশ, পদার্থবিদ্যায় ৯৫.৪৭ শতাংশ, রসায়নে ৯২.৪৭ শতাংশ, তথ্যপ্রযুক্তিতে ৯৪.৬৫, পৌরনীতিতে ৯৪.৫৫ এবং অ্যাকাউন্টিংয়ে ৯১.৩২ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি