৪ মে ২০২৬

এসেছে মাহতিম শাকিবের ‘সুইসাইড নোট’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
এসেছে মাহতিম শাকিবের ‘সুইসাইড নোট’
  বাংলাপ্রেস ডেস্ক:  ‘সুইসাইড নোট’ শিরোনামে একটি নতুন গান প্রকাশ করেছেন সংগীতশিল্পী মাহতিম শাকিব। ‘কোনো এক অবসরে পড়ে নিও, আমার সুইসাইড নোট/জেনে নিও কেন দুঃখরা জমাট বাঁধে, কেন নীল হয়ে যায় ঠোঁট’—এমন হৃদয়ছোঁয়া কথায় গানটি লিখেছেন এন আই বুলবুল। গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন রোহান রাজ।
গত বৃহস্পতিবার পি টিউন স্টুডিওর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় গানটি। গানটি নিয়ে মাহতিম শাকিব বলেন, “‘সুইসাইড নোট’ শব্দটা অনেক ভাবনার জন্ম দেয়। কেউ কতটা ভেতর থেকে ভেঙে পড়লে এমন সিদ্ধান্ত নেয়—তা সবাই বুঝতে পারে না। এই গানে সেই না-বলা কষ্টের একটা গল্প আছে। আমার মনে হয়, কিছু গান হৃদয়ে গেঁথে থাকে—‘‘সুইসাইড নোট’’ তেমনই একটি, খুব কাছের।’
গীতিকার এন আই বুলবুল বলেন, ‘এই গানে একজন ব্যর্থ প্রেমিকের গল্প তুলে ধরা হয়েছে। আমাদের সমাজে এমন অনেক প্রেমিক আছে, যারা জীবন দিয়েও তার ভালোবাসার মানুষের মন পায়নি। আবার অনেকের ভালোবাসার মানুষ ভুল বুঝে ছেড়ে চলে গেছে। অনেক প্রেমিক আত্মহত্যার মধ্য দিয়ে নিজেকে একদিন শেষ করে দেয়। সে গল্প ভাবনা থেকেই এ গান লিখেছি।’ গানটির ভিডিও চিত্রে দেখা গেছে মাহতিম শাকিবকে। ভিডিও চিত্রের নির্দেশনা দিয়েছেন মনিরুল ইসলাম। বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি > এস পি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি