৫ মে ২০২৬

এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৭:১৯ বিকাল
এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন মির্জা ফখরুল

বাংলাপ্রেস ডেস্ক: গণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ। তিনি নগর বিএনপির আহ্বায়ক। এ সময় আরও এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

এদিকে এ হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে দ্রুতই হামলাকারীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন তিনি।

বুধবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে দলটি।

এর আগে সন্ধ্যার দিকে নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় গণসংযোগের সময় এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হন। পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় বিএনপি নেতারা জানান, মনোনয়ন পেয়ে হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। এ সময় তিনি গুলিবিদ্ধ হন। তবে কারা তাকে গুলি করেছে তাৎক্ষণিকভাবে সেই তথ্য জানা যায়নি।

চট্টগ্রাম মহনগর পুলিশ উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম জানান বলেন, এরশাদ উল্লাহর নির্বাচনি প্রচারণায় হামলার খবর পেয়েছি।

প্রসঙ্গত, গত সোমবার বিকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে এরশাদ উল্লাহর নাম ঘোষণা করা হয়।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি