৪ মে ২০২৬

এপস্টেইনের সঙ্গে সম্পর্কের অভিযোগ অস্বীকার মেলানিয়া ট্রাম্পের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পিএম
এপস্টেইনের সঙ্গে সম্পর্কের অভিযোগ অস্বীকার মেলানিয়া ট্রাম্পের

ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক: জেফ্রি এপস্টেইন ও তার সহযোগী ঘিসলেইন ম্যাক্সওয়েল-এর সঙ্গে নিজের কোনো সম্পর্ক থাকার অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদনের তীব্র সমালোচনা করেছেন।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, আমার সঙ্গে জড়িত করে ছড়ানো এসব মিথ্যা আজই বন্ধ হওয়া উচিত। যারা এসব মিথ্যা প্রচার করছে, তাদের নৈতিকতা ও সম্মানবোধের অভাব রয়েছে।
মেলানিয়া ট্রাম্প জানান, তিনি কখনোই জেফ্রি এপস্টেইন-এর বন্ধু ছিলেন না, কেবল নিউ ইয়র্ক ও পাম বিচের একই সামাজিক পরিমণ্ডলে তাদের চলাফেরা ছিল।
তিনি আরও বলেন, এপস্টেইন তাকে তার স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেনএমন দাবিও সঠিক নয়।
ম্যাক্সওয়েলের সঙ্গে ইমেইল যোগাযোগের বিষয়টি তিনি 'তুচ্ছ একটি বার্তা” হিসেবে উল্লেখ করেন এবং নিজেকে কোনোভাবেই এপস্টেইন কেলেঙ্কারির ভুক্তভোগী বা সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে স্বীকার করেননি।

আরও পড়ুন: পেন্টাগনে হেগসেথ ও ড্রিসকলের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব তীব্রতর
তিনি জোর দিয়ে বলেন, তিনি কখনো এপস্টেইনের ব্যক্তিগত দ্বীপে যাননি বা তার বিমানে ভ্রমণ করেননি, এবং কোনো যৌন পাচার কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত ছিলেন না।
একই সঙ্গে তিনি কংগ্রেসের প্রতি আহ্বান জানান, যেন এপস্টেইনের ভুক্তভোগীদের সাক্ষ্য গ্রহণ করে তা সরকারি নথিতে অন্তর্ভুক্ত করা হয়।

* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি