১০ মে ২০২৬

এপ্রিলের ২৬ দিনে এলো রেকর্ড পরিমান রেমিট্যান্স

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
এপ্রিলের ২৬ দিনে এলো রেকর্ড পরিমান রেমিট্যান্স
  বাংলাপ্রেস ডেস্ক: চলতি এপ্রিল মাসের ২৬ দিনে বৈধপথে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় এসেছে ২২৭ কোটি ১০ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২৭ হাজার ৯৩৩ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। এপ্রিলের ২৬ দিনের প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ৮ কোটি ৭৩ লাখ ৪৭ হাজার ৬৯২ ডলার। রোববার(২৭ এপ্রিল) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৫ কোটি ৩৮ লাখ ডলার। বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১১ কোটি ৯৪ লাখ ১০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২৯ কোটি ৩৫ লা ৭০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ লাখ ৭০ হাজার ডলার। কোনো প্রবাসী আয় আসেনি বাংলাদেশ ডেভলাপমেন্ট ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংকের মাধ্যমে। এ ছাড়া বিদেশি হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি। একক ব্যাংক হিসাবে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। বেসরকারি খাতের ব্যাংকটির মাধ্যমে ২৬ দিনে প্রবাসী আয় এসেছে ৩৫ কোটি ৬৮ লাখ ৯০ হাজার ডলার। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি