৪ মে ২০২৬

এপ্রিলে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়াল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৯:৫৫ এএম
এপ্রিলে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়াল

 


বাংলাপ্রেস ডেস্ক: প্রবাসী বাংলাদেশীদের পাঠানো বৈদেশিক মুদ্রার অব্যাহত প্রবাহের ফলে চলতি বছরের এপ্রিলে দেশে রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।

রোববার (৩ মে) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই সময়ে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১২৭ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ে প্রাপ্ত ২ হাজার ৭৫২ মিলিয়ন ডলারের তুলনায় ১৩.৬ শতাংশ বেশি।

চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২৯ হাজার ৩৩২ মিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে প্রাপ্ত ২৪ হাজার ৫৩৭ মিলিয়ন ডলারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

রেমিট্যান্স প্রবাহের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং সামগ্রিক সামষ্টিক অর্থনীতির স্থিতিস্থাপকতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সূত্র : বাসস


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি