৮ মে ২০২৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দল ও সংগঠনের ৩০০ নেতাকর্মী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ মে ২০২৬, ১০:৩৯ পিএম
এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দল ও সংগঠনের ৩০০ নেতাকর্মী


বাংলাপ্রেস ডেস্ক: বিভিন্ন দল ও পেশার তিন শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরে যোগ দিয়েছেন।

শুক্রবার (৮ মে) সকালে রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাদের বরণ করে নেন কেন্দ্রীয় নেতারা।


যোগদানকারীদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতাকর্মী, চাকরিজীবী, উদ্যোক্তা, কনটেন্ট ক্রিয়েটর, ব্যবসায়ী ও চাকরিপ্রত্যাশীরা রয়েছেন।

নেতারা জানান, শিগগিরই উত্তরার সহস্রাধিক গার্মেন্টস শ্রমিক এনসিপির শ্রমিক উইং জাতীয় শ্রমিক শক্তিতে যোগদান করবে। বিভিন্ন দল ও পেশাজীবী মানুষের ধারাবাহিক এনসিপি যোগদানের ফলে দলের সাংগঠনিক শক্তি ক্রমশই বাড়ছে বলে জানান দলের নেতারা।


এসময় উপস্থিত ছিলেন- এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ অনেকেই। 
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি