এনসিপির নেতারা টাঙ্গাইলে, মাওলানা ভাসানীর কবর জিয়ারত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: টাঙ্গাইলে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। গতকাল সোমবার রাত ১১টার দিকে সদর উপজেলার সন্তোষে তাঁরা কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাঁরা কবর জিয়ারত করেন।
১ জুলাই থেকে সারা দেশে পদযাত্রা শুরু করেছে এনসিপি। এই কর্মসূচির অংশ হিসেবে গতকাল ময়মনসিংহে পদযাত্রা ও পথসভা হয়। আজ মঙ্গলবার বেলা ১১টায় পদযাত্রা শেষে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে।গতকাল রাতে ভাসানীর কবর জিয়ারত শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, ‘মাওলানা ভাসানী ছিলেন কৃষক শ্রমিক মেহনতী মানুষের রাজনীতিবিদ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যিনি একই সঙ্গে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে, পিন্ডির আধিপত্যের বিরুদ্ধে এবং দিল্লির আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন। মাওলানা ভাসানী ছিলেন বাংলাদেশ রাষ্ট্রের, বাংলাদেশের এই রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে বিকাশের অন্যতম স্থপতি। মাওলানা ভাসানীর পথ অনুসরণ করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই। সেই জায়গা থেকে আমরা মাওলানা ভাসানীকে স্মরণ ও শ্রদ্ধা করছি। আমরা মাওলানা ভাসানীকে গুরুত্বপূর্ণ নেতা হিসেবে দেখি।’পরে ভাসানী দরবার হলে এনসিপির নেতারা কৃষকদের সঙ্গে কথা বলেন। এর আগে তাঁরা ভাসানীর কবরে পৌঁছালে দলের স্থানীয় নেতারা তাঁদের স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন দলের মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের সংগঠক আজাদ খান ভাসানী প্রমুখ।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি