এন্ড্রো কিশোরকে ৩ লাখ টাকা অনুদান দিলো সংস্কৃতি মন্ত্রণালয়

বাংলাপ্রেস ডেস্ক: ক্যানসারে আক্রান্ত ‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোর। তার ব্যয়বহুল চিকিৎসার জন্য প্রয়োজন মোটা অঙ্কের টাকা। যা বহন করতে হিমশিম খাচ্ছেন তিনি ও তার পরিবার। এ অবস্থায় ৩ লাখ টাকার অনুদান নিয়ে এগিয়ে এলো সংস্কৃতি মন্ত্রণালয়।
মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নাট্যনির্মাতা জি.এম সৈকতের মাধ্যমে এন্ড্রু কিশোরকে এ অনুদানের চিঠি দেয় সংস্কৃতি মন্ত্রণালয়।
জি.এম সৈকত গণমাধ্যমকে বলেন, ৩ লাখ টাকা অনুদানের চিঠি এন্ড্রু কিশোরের শিষ্য মোমিন বিশ্বাসের হাতে তুলে দিয়েছি। চিঠিটি রাজশাহীর ডিসি বরাবর জমা দিলে সেখান থেকে ৩ লাখ টাকা দেয়া হবে এন্ড্রু কিশোরের বোনের হাতে।
মানবতার কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে জি.এম সৈকত সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ ও যুগ্ম সচিব ফায়জুর রহমান ফারুকীসহ আরো যারা এন্ড্রু কিশোরের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি