৫ মে ২০২৬

এন্ড্রো কিশোরের শারীরিক অবস্থার আরো অবনতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
এন্ড্রো কিশোরের শারীরিক অবস্থার আরো অবনতি

বাংলাপ্রেস ডেস্ক: দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের। শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তাকে কেমোথেরাপি দেয়া যাচ্ছে না। কেমো শেষ করে ফেব্রুয়ারিতে দেশে ফেরার কথা থাকলেও এখন অনেকটায় অনিশ্চিত হয়ে গেল।

এন্ড্রু কিশোর বর্তমানে নন-হজকিন লিম্ফোমা ব্লাড ক্যানসারে আক্রান্ত। গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের যান। গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে নন-হজকিন লিম্ফোমা ধরা পড়ে।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে তার চিকিৎসা শুরু হয়। চিকিৎসার শুরুতে জানানো হয়েছিল, এন্ড্রু কিশোরকে ৬টি ধাপে ২৪টি কেমো দিতে হবে। ইতোমধ্যে ১৭টি কেমো সম্পন্ন হয়েছে। পঞ্চম ধাপে প্রথম কেমোথেরাপির প্রস্তুতি চলছিল। তবে তা শুরু করা যায়নি। এখনো ৭টি কেমো দেয়া বাকি। সূত্র : সময় টিভি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি