৯ মে ২০২৬

এনআইডি পেতে ৪৭ হাজার প্রবাসীর আবেদন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
এনআইডি পেতে ৪৭ হাজার প্রবাসীর আবেদন
বাংলাপ্রেস ডেস্ক: বিদেশে বসে জাতীয় পরিচয়পত্র পেতে প্রবাসে বসবাসরত প্রায় ৪৭ হাজার বাংলাদেশি আবেদন করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি তৈরি করা প্রবাসে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন-সংক্রান্ত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। ইসি কর্মকর্তারা, আমরা ৯টি দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করেছি। এ দেশগুলো থেকে এখন পর্যন্ত ৪৭ হাজারের মতো প্রবাসী ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। যার মধ্যে অর্ধেকের বেশি আবেদন আমরা তদন্ত করে অনুমোদনও করেছি। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ূন কবীর বলেন, আগামী ১৫ জুলাই থেকে জাপানে ভোটার কার্যক্রম শুরু হয়ে যাবে। এছাড়া দক্ষিণ আফ্রিকা ও আমেরিকাতে আমরা কার্যক্রম শুরু করতে পারব বলে আশা করছি। প্রতিবেদন থেকে জানা যায়, নয়টি দেশ থেকে মোট আবেদন পড়েছে ৪৬ হাজার ৯৮২টি। উপজেলা নির্বাচন অফিসে তদন্ত প্রক্রিয়াধীন আছে ২২ হাজার ৫৭৫টি আবেদন। তদন্ত শেষে আবেদন অনুমোদন হয়েছে ২০ হাজার ২৬৬ জনের। অনুমোদনের অপেক্ষায় আছে ৪৯৫ জনের আবেদন। আর সংশ্লিষ্ট দেশগুলোর বাংলাদেশ দূতাবাস থেকে আঙ্গুলের ছাপ ও ছবি নেওয়া হয়েছে ২৫ হাজার ৫৫০ জনের। সবচেয়ে বেশি আবেদন পড়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে ১৯ হাজার ৫৬২টি। আর সবচেয়ে কম আবেদন পড়েছে অস্ট্রেলিয়ায় ১৫৩টি। এ ছাড়া বাতিল করা হয়েছে ৩ হাজার ৬৪৬ টি আবেদন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি