৫ মে ২০২৬

এমপি মান্নানের প্রথম জানাজা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
এমপি মান্নানের প্রথম জানাজা অনুষ্ঠিত

বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রলীগের সাবেক সভাপতি ও বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের প্রথম জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার আগে আব্দুল মান্নানের জীবনী পাঠ করেন সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। আব্দুল মান্নানের ছেলে সাখাওয়াত হোসেন তার বাবার ভুলত্রুটির জন্য ক্ষমা চান। জানাজার পর ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেয়া হয়। এ সময় বিউগলের করুণ সুর বেজে ওঠে।

জানাজার অনুষ্ঠানে সংসদ সদস্য, জাতীয় সংসদের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগের নেতাকর্মী, বিভিন্ন মন্ত্রণালয়ে শীর্ষ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শেণি-পেশার মানুষ অংশ নেন।

জানাজা শেষে হেলিকপ্টারযোগে তার মরদেহ বগুড়ার সোনাতলায় নেয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়ি ও তার নির্বাচনী এলাকা সারিয়াকান্দিতে নেয়া হবে। সেখানে তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এমপি আব্দুল মান্নান।

আব্দুল মান্নান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ছাত্রলীগের সভাপতি ছিলেন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

পরে ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদেও জয়ী হন তিনি। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল মান্নান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি