৫ মে ২০২৬

এমপি হান্নান মাসউদের গাড়িবহরে হামলা-ভাঙচুর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৮ এএম
এমপি হান্নান মাসউদের গাড়িবহরে হামলা-ভাঙচুর

 


বাংলাপ্রেস ডেস্ক: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় হাতিয়া-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় আবদুল হান্নান মাসউদকে লক্ষ্য করে এলোপাতাড়ি ককটেল চালিয়ে কয়েকজন অবরুদ্ধ এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অবরুদ্ধসহ আহত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চানন্দী ইউনিয়নে নির্বাচন পরবর্তী প্রকল্প বাজার এলাকায় সহিংসতা ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে এ হামলার ঘটনা ঘটে।

এই হামলাকে কেন্দ্র করে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ দলীয় নেতাকর্মীদের নিয়ে গাড়িবহর যোগে প্রকল্প বাজার এলাকা অতিক্রম করার সময় আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানকারী লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলাকারীরা গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায়। এ সময় গাড়িবহরে থাকা মোটরসাইকেলসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর চালায়।

 

সংঘর্ষ চলাকালীন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার ঘটনায় আবদুল হান্নান মাসউদ ও তার নেতাকর্মীরা স্থানীয় প্রকল্প বাজার সড়কে ওপর বিচারের দাবিতে বসে পড়েন।

হামলার বিষয়ে আবদুল হান্নান মাসউদ জানান, আওয়ামী লীগের বেলাল মাঝি ও আব্দুর রহমানের নেতৃত্বে বিএনপির কর্মীরা আমাদেরকে লক্ষ্য করে ককলেট বিস্ফোরণ ঘটিয়ে এলোপাতাড়ি গুলি চালিয়ে আমাদের উপর হামলার চালায় এবং আমাদের ৫ জনের অধিক লোককে তারা অবরুদ্ধ করে রাখে। আমার গাড়ি বহরে থাকা দশটির অধিক মোটরসাইকেলসহ বিভিন্ন গাড়ী ভাঙচুর চালায়।

পুলিশের উপস্থিতিতে তারা এ হামলা চালালে ও পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারেনি।

হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম বলেন,‘আমি ঘটনাস্থলে আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে পুলিশ।’

নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, বিষয়টি শুনে সেখানে অতিরিক্ত পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তীতে জানানো হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি