৬ মে ২০২৬

এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে বিকালে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১১:২৪ পিএম
এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে বিকালে

বাংলাপ্রেস ডেস্ক:   বেসরকারি খাতে ভোক্তাপর্যায়ের এলপিজির দাম বাড়বে নাকি কমবে-এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে। সৌদি আরামকোর ঘোষিত ডিসেম্বর মাসের সৌদি সিপিয়ের ভিত্তিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ওইদিন নতুন মূল্যহার ঘোষণা করবে।

সোমবার (১ ডিসেম্বর) বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 

বিইআরসি জানায়, মঙ্গলবার বিকাল ৩টায় রাজধানীর রমনার আইইবি ভবনের (শহীদ প্রকৌশলী ভবন) ৬ষ্ঠ তলায় কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত জানানো হবে।

একই সঙ্গে ডিসেম্বর ২০২৫-এর এলপিজির ভোক্তামূল্য সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি