৬ মে ২০২৬

এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়ল প্রাইভেট কার, পথচারীর মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০৯:০০ এএম
এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়ল প্রাইভেট কার, পথচারীর মৃত্যু

 

বাংলাপ্রেস ডেস্ক: চট্টগ্রামের নিমতলা এলাকায় এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেট কার ছিটকে নিচের সড়কে পড়ে যায়। এ ঘটনায় এক পথচারী মারা গেছেন, আহত হয়েছেন পাঁচজন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বন্দর থানাধীন নিমতলা মোড়ের কাছে শহীদ ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ে থেকে টয়োটা হ্যারিয়ার গাড়িটি পড়ে যায়।


বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গাড়িটি পতেঙ্গার দিক থেকে আসছিল। নিমতলা মোড়ের কাছে বন্দর থানার বিপরীতে বারিক বিল্ডিংমুখী সড়কের ওপর সেটি এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়ে।

তিনি বলেন, এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনের মধ্যে এক তরুণীসহ চারজনকে ইসলামী ব্যাংক হাসপাতালে এবং আহত পথচারী শফিককে (৫৫) মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে শফিক মারা যান।

এ দুর্ঘটনার পর চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সড়কে যানজটের সৃষ্টি হয়।

আরেকজন পুলিশ কর্মকর্তা বলেন, এক্সপ্রেসওয়ের লালখানবাজারমুখী লেইনের নিমতলা মোড়ের কাছেই দুর্ঘটনাটি ঘটেছে। কীভাবে গাড়িটি পড়ে গেল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা গাড়িটি উপুড় হয়ে থাকা অবস্থা থেকে উল্টান। তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি