৪ মে ২০২৬

একযোগে ২৯ কমিটি ঘোষণা ছাত্রদলের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ মে ২০২৬, ০১:১১ পিএম
একযোগে ২৯ কমিটি ঘোষণা ছাত্রদলের

বাংলাপ্রেস ডেস্ক: সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে একযোগে ২৯টি ইউনিটে কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, জেলা ও মহানগর ইউনিটজুড়ে এই কমিটিগুলো অনুমোদন করা হয়েছে।

শনিবার (২ মে) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটির অনুমোদনের কথা জানানো হয়।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, নতুন নেতৃত্বের মাধ্যমে তৃণমূল পর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ঘোষিত কমিটিগুলোর মধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি দেয়া হয়েছে। একই সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ও পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে আংশিক কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ধিত কমিটি এবং ময়মনসিংহ, সিরাজগঞ্জ ও জামালপুর মেডিকেল কলেজে আংশিক কমিটি অনুমোদন পেয়েছে।

মহানগর ও জেলা পর্যায়েও একাধিক গুরুত্বপূর্ণ ইউনিটে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঢাকা মহানগরের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম এই চারটি ইউনিটেই নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা, জামালপুর মহানগর এবং নেত্রকোনা, নরসিংদী, হবিগঞ্জ, খাগড়াছড়ি ও মানিকগঞ্জ জেলায় পূর্ণাঙ্গ কমিটি দেয়া হয়েছে। কুমিল্লা মহানগরে আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

কলেজ পর্যায়ে ময়মনসিংহের আনন্দমোহন কলেজে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে জয়পুরহাট সরকারি কলেজ, হাজী মিছির আলী ডিগ্রি কলেজ ও নারায়ণগঞ্জ কলেজে আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। রাজধানীর ঢাকা কলেজে নতুন করে বর্ধিত কমিটি ঘোষণা করা হয়েছে।
ছাত্রদলের নেতারা জানান, সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং মাঠপর্যায়ে কার্যক্রম সক্রিয় করতে এই কমিটিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রমে গতি বাড়ানোর প্রত্যাশা তাদের।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি