৫ মে ২০২৬

একযোগে ২৫ হলে ‘সাপলুডু’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
একযোগে ২৫ হলে ‘সাপলুডু’

বিনোদন ডেস্ক: বেঙ্গল মাল্টিমিডিয়ার চলচ্চিত্র মানেই চমক। প্রযোজনা প্রতিষ্ঠানটির ব্যানারে ‘সাপলুডু’ ছবিটি মুক্তি পাবে ২৭ সেপ্টেম্বর। সুদর্শন নায়ক আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম জুটির ছবিটিকে ঘিরে দর্শকমহলে চলছে নানা আলোচনা। প্রথম সপ্তাহে ছবিটি দেশের কতটি সিনেমা হলে মুক্তির পরিকল্পনা রয়েছে এমন বিষয়ে প্রযোজক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সিনেমা হল মালিকদের কাছে থেকে দারুণ সাড়া পাচ্ছি। গত এক মাস ধরেই তারা আমাকে ফোন করছেন। ছবিটি কবে রিলিজ হবে জানতে চাইছেন। আমরা আসলে কিছু পলিসি নিয়ে চলি। বিগত দিনেও আমাদের চলচ্চিত্র দর্শকনন্দিত হয়েছে। সেই জায়গা থেকে প্রথম সপ্তাহে দেশের ২৫টি সিনেমা হলে ‘সাপলুডু’ মুক্তি দেয়ার চিন্তা রয়েছে।

তিনি বলেন, পরবর্তীতে দর্শক আগ্রহের জায়গা থেকে হলের সংখ্যা বাড়ানো হবে। কিন্তু ২৫টি সিনেমা হল ধরে ভালো ক্যাম্পেইন করেই আমরা এগোতে চাই।

কারণ হিসেবে সৈয়দ আশিক রহমান বলেন, অনেক সময় দেখা যায় সঠিক ক্যাম্পেইনের অভাবে দর্শক ছবি সম্পর্কে জানতে পারেন না কিংবা সিনেমা হলে যান না। দর্শকের কাছে ছবি সম্পর্কে তথ্যও থাকে না। সে কারণে আমরা ক্যাম্পেইনের দিকে গুরুত্ব দিচ্ছি। আমাদের আগের ছবি ‘যদি একদিন’ টানা তিন মাস প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে। ফলে ‘সাপলুডু’ নিয়েও চমকপ্রদ ক্যাম্পেইনের চিন্তা ভাবনা রয়েছে।

দেশের বাইরে ছবিটি মুক্তির বিষয়ে তিনি বলেন, আমরা ‘আইম্যাক্স’ বা ‘সিনেপ্লেক্স’র সঙ্গে যেভাবে চুক্তি করা হয়। একই পলিসিতে আমেরিকা ও নর্থ আমেরিকায় একযোগে মুক্তি দেয়া হবে ‘সাপলুডু’। এছাড়া অস্ট্রেলিয়াতেও ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। সামনে আমরা বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানাবো। এখন সেন্সর কপির জন্য অপেক্ষা করছি। আশা করি শিগগিরই সেন্সর কপি হাতে পাবো। আমরা সরকারি নিয়ম কানুন মেনেই এগোচ্ছি।

ছবির পরিচালক গোলাম সোহরাব দোদুল বলেন, ‘সাপলুডু’র শুটিং চলার সময় থেকেই সবার কাছে থেকে পজিটিভ সাড়া পাচ্ছি। বিশেষ করে টিজার, ট্রেলার প্রকাশের পর অনেক পরিবেশনা প্রতিষ্ঠান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। সিনেমা হল মালিকরাও চলচ্চিত্রটি প্রদর্শনের আগ্রহ প্রকাশ করেছেন।

তবে ছবিটির মুক্তি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের এক ধরনের পরিকল্পনা রয়েছে। তারা প্রথম সপ্তাহে দেশে ২৫টির বেশি সিনেমা হলে চলচ্চিত্রটি মুক্তি দিতে চাইছেন না। ধীরে ধীরে সারাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দিতে চায় তারা। আমার বিশ্বাস গল্প এবং তারকা নির্ভর ছবিটি সবার ভালো লাগবে।

গেল বছরের ২৭ অক্টোবর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত অ্যাকশন-থ্রিলারধর্মী এই ছবির শুটিং হয় ঢাকা, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের বিভিন্ন লোকেশনে। ‘সাপলুডু’ ছবিতে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, তারিক আনাম খান, জাহিদ হাসান, শতাব্দী ওয়াদুদ, রুনা খানসহ আরো অনেকে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি