একুশে পদক পাচ্ছেন ১৪ ব্যক্তি ও নারী ফুটবল দল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: দেশে বিভিন্ন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১৪ ব্যক্তি ও জাতীয় নারী ফুটবল দলকে চলতি বছর একুশে পদক প্রদান করা হবে বলে জানিয়েছে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
একুশে পদকের জন্য মনোনীত ১৪ বিশিষ্ট ব্যক্তি হলেন- মঈদুল হাসান (গবেষণা), শহীদুল জহির (ভাষা ও সাহিত্য), হেলাল হাফিজ (ভাষা ও সাহিত্য), মোহাম্মদ ইউসুফ চৌধুরী (সমাজসেবা), মেহেদী হাসান খান (বিজ্ঞান ও প্রযুক্তি), ড. নিয়াজ জামান (শিক্ষা), ড. শহীদুল আলম (সংস্কৃতি), মাহমুদুর রহমান (সাংবাদিকতা ও মানবাধিকার), মাহফুজ উল্লা (সাংবাদিকতা), রোকেয়া সুলতানা (শিল্পকলা, চিত্রকলা), নাসির আলী মামুন (শিল্পকলা, আলোকচিত্র), ফেরদৌস আরা (শিল্পকলা, সংগীত), উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (শিল্পকলা, সংগীত), আজিজুর রহমান (শিল্পকলা, চলচ্চিত্র) ও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল (ক্রীড়া)।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
১২০ কোটি টাকা আত্মসাতের মামলায় মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার অভিনেতা
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি