একটি গোষ্ঠী নির্বাচন ঠেকাতে নতুন নতুন বয়ান দিচ্ছে: দুদু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, একটি গোষ্ঠী জাতীয় নির্বাচন ঠেকাতে নতুন নতুন বয়ান দিচ্ছে। তবে গণতন্ত্রের অগ্রযাত্রার জন্য নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
দুদু বলেন, ‘বিগত সময়ে নির্বাচনের নামে ভন্ডামি হয়েছে। নির্বাচন নির্দিষ্ট সময়ে না হলে আধিপত্যবাদীরা সুযোগ পাবে।
তিনি আরও বলেন, “কীভাবে নির্বাচন ঠেকানো যায়, সে জন্য নানা বয়ান দিচ্ছে একটি গোষ্ঠী। কিন্তু গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার একমাত্র পথ নির্বাচন।”
নির্বাচন নির্ধারিত সময়ে না হলে আধিপত্যবাদীরা সুযোগ পাবে বলে উল্লেখ করে দুদু নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়েই দেশের রাজনৈতিক ফয়সালা হবে। বাংলাদেশকে রক্ষা করতে হলে জিয়া পরিবার ছাড়া বিকল্প কেউ নেই বলেও দাবি করেন তিনি।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি