৫ মে ২০২৬

একটা যুগের অবসান- বেকেনবাওয়ারের মৃত্যুতে শোকে ডুবল ফুটবল ...

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
একটা যুগের অবসান- বেকেনবাওয়ারের মৃত্যুতে শোকে ডুবল ফুটবল ...
বাংলাপ্রেস ডেস্ক: পারকিনসন রোগে ভুগছিলেন ৭৮ বছর বয়সি বেকেনবাওয়ার। রবিবার মারা গেছেন এই কিংবদন্তি। নিয়তির কাছে ভেঙে পড়ল তার রক্ষণভাগের জীবন। বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের মারিও জাগালো খেলোয়াড় হয়ে বিশ্বকাপ জয় করেছিলেন দুই বার। কোচ হয়ে দুই বার বিশ্বকাপ জয় করেছিলেন তিনি। জাগালোর মৃত্যুর দিনে খোঁজ পড়েছিল আর কে আছেন এই কীর্তিময় রেকর্ডের পাতায়। উঠে এসেছিল ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, ফ্রান্সের দিদিয়ের দেশমের নাম। তিন জন ফুটবলার খেলোয়াড় হয়ে বিশ্বকাপ জয় করেন এবং কোচ হয়েও তারা বিশ্বকাপ জয় করেন। ১৯৮৪ সালে ফুটবল থেকে পুরোপুরি অবসর গ্রহণ করেন বেকেনবাওয়ার। তার পরও ফুটবল দুনিয়া কখনোই তাকে এক মুহূর্তের জন্য ভুলে যায়নি। তার ফুটবল কীর্তির কথা শুধু জার্মানিতে নয়, পুরো ইউরোপ আমেরিকা, লাতিন ফুটবলে স্মরণীয় হয়ে থাকবে। জার্মান ফুটবলের আইকন ছিলেন তিনি। তাকে আদর করে ডাকা হতো বাজাইজার নামে। বেকেনবাওয়ার তার ফুটবল শৈলী দিয়ে আলাদা একটা শিল্প তৈরি করেছিলেন। তার ফুটবলে মোহিত হয়ে থাকতেন দর্শক। বেকেনবাওয়ার যখন ফুটবল খেলতেন তখন বাংলাদেশের দর্শক সরাসরি সেই খেলা দেখার সুযোগ পেতেন না। এখনকার মতো প্রযুক্তির সুবিধা না থাকার পরও তাদের নান্দনিক ফুটবলের ছোঁয়া উপভোগ করেছেন এদেশের দর্শক। দুই দিন দেরিতে হলেও সেই সব খবর আসত বাংলাদেশের ঘরে ঘরে। বেকেনবাওয়ার তার বলের ওপর দখল আর প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নেওয়ার মতো জাদুকরি কৌশল এখনো তখনকার দর্শক মনে রেখেছে। পশ্চিম জার্মানির জার্সি গায়ে ১০৪টি ম্যাচ খেলেছেন তিনি। ১৯৭৪ বিশ্বকাপে চ্যাম্পিয়ন জার্মানির অধিনায়ক ছিলেন তিনি। ১৬ বছর পর ইতালির কোচ হয়ে তিনি বিশ্বকাপ জয় করেছিলেন। বায়ার্ন মিউনিখের জার্সি গায়ে খেলে ইউরোপে জুড়ে ফুটবলের ঢেউ তুলে ছিলেন। খেলা শুরু করেছিলেন আক্রমণভাগে। ১৯৬৪ সালে বায়ার্নে লেফট উইঙ্গার পজিশনে খেলেছেন। এরপর সেন্ট্রাল মিডফিল্ডে খেলেছেন। বায়ার্নকে তুলে ছিলেন বুন্দেস লিগায়। বিপি/টিআই      
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি