৮ মে ২০২৬

একই দিনে হবে এইচএসসির ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা: শিক্ষা উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
একই দিনে হবে এইচএসসির ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা: শিক্ষা উপদেষ্টা
বাংলাপ্রেস ডেস্ক: এইচএসসি ও সমমানের ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা একদিনেই নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২২ জুলাইয়ের পরীক্ষাটি সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষাটি বিকেলে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। তবে পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হবে, তা এখনও নির্ধারিত হয়নি। বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হলে পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষা উপদেষ্টা বলেন, "২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একদিনে নেওয়ার পরিকল্পনা রয়েছে। সকালে হবে ২২ জুলাইয়ের পরীক্ষা এবং বিকেলে নেওয়া হবে ২৪ জুলাইয়ের পরীক্ষা। নির্ধারিত তারিখ শিগগিরই জানিয়ে দেওয়া হবে।" [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি