৪ মে ২০২৬

এখনও খোঁজ মেলেনি যুক্তরাষ্ট্রে নিখোঁজ ৪ বাংলাদেশির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
এখনও খোঁজ মেলেনি যুক্তরাষ্ট্রে নিখোঁজ ৪ বাংলাদেশির
নিজস্ব প্রতিবেদক: এখনও খোঁজ মেলেনি যুক্তরাষ্ট্রের মেঘনা অ্যাডভেঞ্চার থেকে নিখোঁজ ৪ বাংলাদেশির। তাদেরকে খুঁজতে যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদী তীরে তল্লাশি চালাচ্ছে দেশটির কোস্ট গার্ড। গত সোমবার বাংলাদেশের একটি বাল্ক জাহাজ থেকে চারজন ক্রু নিখোঁজ হয়েছেন। তারা সবাই বাংলাদেশি। কোস্ট গার্ডের সূত্রে বলা হয়েছে, নিখোঁজদের খোঁজার জন্য একটি হেলিকপ্টার ও ছোট নৌকা অভিযানে নামানো হয়েছে। বাল্ক জাহাজটি থেকে অন্তত ১৫ ঘণ্টা ধরে নিখোঁজ রয়েছেন এসব ক্রু। যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড বলছে, লুইজিয়ানায় বেলে চেসির কাছাকাছি একটি নদীতে নিখোঁজদের খুঁজতে অভিযান শুরু করেছে তারা। এ বিষয়ে খবর প্রকাশ করেছে ফক্স-৮ নিউ অরলিন্স। এতে উদ্ধার অভিযানে হেলিকপ্টার ব্যবহারের একটি ভিডিও প্রকাশ করা হয়। বাংলাদেশি পতাকাবাহী মেঘনা অ্যাডভেঞ্চার থেকে ওই চারজন নিখোঁজ হয়েছেন বলে উল্লেখ করা হয়। সোমবার স্থানীয় সময় রাত ১২টার দিকে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডকে বিষয়টি জানানো হয়। খবরে বলা হয়, ওই চার ক্রু’র বয়স যথাক্রমে ২৫, ২৯, ৩০ ও ৪৭ বছর। তাদের সবার চুলের রঙ কালো ও ত্বক বাদামি। তবে তাদের নাম-পরিচয় এখনও সামনে আনা হয়নি। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি