৪ মে ২০২৬

এখনো দেখতে ২৫-এর মতো, রহস্য জানালেন শিল্পা নিজেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
এখনো দেখতে ২৫-এর মতো, রহস্য জানালেন শিল্পা নিজেই

বিনোদন ডেস্ক: বলিউডের এক সময়ের পর্দা কাঁপানো চিত্রনায়িকা শিল্পা শেঠি। ৪৫ বয়সী এই নায়িকাকে এখনো দেখলে মনে হয় বয়স ১৮ থেকে ২৫ এর বেশি না। বয়স আটকে ফেলার এই রহস্য শিল্পা শেঠি উন্মুক্ত করে দিয়েছেন সবার জন্য। এই অভিনেত্রী বলেন, এর রহস্য একটাই, যোগব্যায়াম। নিয়মিত যোগব্যায়াম করলে শরীরে বয়সের ছাপ পড়বে না, উল্টো আপনাকে আরো তরুণ দেখাবে। তবে শরীর ভাল রাখাটা যোগব্যায়ামের মাত্র একটা দিক। এটা মানসিক স্বাস্থ্যেরও যেভাবে উন্নতি করে, দেখার মতো। কিন্তু শর্ত একটাই, আপনাকে নিয়মিত চালিয়ে যেতে হবে। মাঝপথে ছেড়ে দিলে চলবে না।

যোগব্যায়াম করার ফলে শিল্পার মধ্যে কী কী পরিবর্তন এসেছে? সে সম্পর্কে বাজীগর খ্যাত এই অভিনেত্রী বলেন, নিয়মিত যোগব্যায়াম করার ফলে এখন আমার এনার্জি অনেক বেশি। আমার চিন্তাভাবনা অনেক ইতিবাচক। যোগব্যায়াম আমার মন পরিষ্কার রাখে। এখন আমার মাথা আগের চেয়ে অনেক বেশি ঠান্ডা। আমি যে পেশায় আছি, এতোদিনে তো আমার ফুরিয়ে যাওয়ার কথা। কিন্তু যোগব্যায়াম আমাকে ফিট থাকতে সাহায্য করে। গত এগারো বছর আমি কোনো ছবি করিনি। কিন্তু আমি মনে করি আমি এখনো ফুরিয়ে যাইনি। বর্তমানে শিল্পাকে বিভিন্ন রিয়েলিটি শোর বিচারক, বিজ্ঞাপন বা টেলিভিশন টকশোতে দেখা যায়। গেল ১১ বছরেও ছবি না করলেও এই সময়ে তার কাছে পাঁচটি সিনেমার স্ক্রিপ্ট পড়ে আছে। এর মধ্যে যেটা ভালো লাগবে সেই ছবির মাধ্যমেই সিনেমায় ফেরার কথা জানালেন তিনি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি