১০ মে ২০২৬

এখন থেকে ‘মব জাস্টিসের’ বিরুদ্ধে কঠোর অবস্থান: উপদেষ্টা মাহফুজ আলম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
এখন থেকে ‘মব জাস্টিসের’ বিরুদ্ধে কঠোর অবস্থান: উপদেষ্টা মাহফুজ আলম
বাংলাপ্রেস ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম জানান, এখন থেকে যেকোনো ধরনের ‘মব জাস্টিসের’ বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে যাবে। যিনিই ‌‘মব জাস্টিস’ করেন না কেন, তাকে আইনের আওতায় আনতে আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (৯ মার্চ) সচিবালয়ের আইন মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ের সরকারের এই সিদ্ধান্তের কথা জানান তিনি বলেন। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত সেই বৈঠকের সিদ্ধান্ত জানাতেই এই সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। তথ্য উপদেষ্টা বলেন, জনগণকে জানাতে চাই, যেখানেই মব জাস্টিস পরিস্থিতি হবে, সে যে–ই হোন না কেন, যে ধর্মের, লিঙ্গের, বর্ণের, জাতের হোন না কেন, আমরা এখন থেকে কঠোর ভূমিকায় অবতীর্ণ হব। সংবাদ ব্রিফিংয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, আজ আলোচনা হয়েছে যে আইন অন্ধ, যে–ই অপরাধী হোক না কেন, জাত, ধর্ম, বর্ণ দেখা হবে না, নারী বা পুরুষ দেখা হবে না। যিনিই অপরাধ করেন না কেন, যিনিই ‌মব জাস্টিস করেন না কেন, তিনি ধর্মীয় হোন, নিধার্মিক হোক, ধার্মিক হোন, যে–ই হোন কেন, তাকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এই উপদেষ্টা বলেন, ‘প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সামনে মব জাস্টিস তৈরির পরিস্থিতি তৈরি হলে অথবা কোনো থানা ঘেরাও থেকে শুরু করে যেকোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হলে এবার থেকে আমরা খুব কঠোর ভূমিকা রাখব। সেখানে গ্রেপ্তার থেকে শুরু করে সেখানেই যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সব অংশীজনকে বলে দিয়েছি।’ মাহফুজ আলম বলেন, ‘আগে যেখানে মব জাস্টিসের ঘটনা ঘটেছে, যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে, মামলা হলে বা আমাদের জায়গা থেকে যদি ব্যবস্থা নিতে পারি, এর ভিত্তিতে আমরা অবশ্যই সামনে থেকে এই মব জাস্টিস পরিস্থিতি থেকে শুরু করে যেকোনো জায়গায়, এখানে-ওখানে গিয়ে ডাকাতি, সম্পত্তি দখল বা যতগুলো ঝামেলা আছে, যতগুলো জটিলতা, অস্থিরতা, নৈরাজ্য তৈরি হয়েছে, এসব বিষয়ে এখন থেকে জিরো টলারেন্স ভূমিকায় অবতীর্ণ হব।’ সংবাদ ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীও বক্তব্য দেন। সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘আজকের সভাটি শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতিকে কেন্দ্র করে হয়েছে। আপনাদের মতো আমরা প্রত্যেকেই বিরক্ত। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের আরও অনেক কঠোর হতে হবে। আমাদের কঠোর হওয়ার সময় এসেছে। এখানে যেকোনো ধরনের মব জাস্টিসকে কঠোর হস্তে দমন করা হবে।’ [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি