৬ মে ২০২৬

একদিনে ২ লাখ ৩০ হাজারের বেশি সংক্রমিত: ডব্লিউএইচও

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
একদিনে ২ লাখ ৩০ হাজারের বেশি সংক্রমিত: ডব্লিউএইচও
বাংলাপ্রেস ডেস্ক: দুনিয়াজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। রবিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন আক্রান্তের সংখ্যা ছিল ২ লাখ ৩০ হাজার ৩৭০ জন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। ডব্লিউএইচও’র দৈনিক প্রতিবেদন অনুসারে, সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকায়। এর আগে দৈনিক আক্রান্তের রেকর্ড হয়েছিল ১০ জুলাই। ওই দিন বিশ্বে নতুন আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৮ হাজার ১০২ জন। মৃতের সংখ্যা প্রায় ৫ হাজারে স্থিতিশীল রয়েছে বলে সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আফ্রিকায় ১৭ হাজার ৮৮৪, আমেরিকায় ১ লাখ ৪২ হাজার ৯৯২, পূর্ব ভূমধ্যসাগর অঞ্চলে ১৫ হাজার ৩৬১, ইউরোপে ১৮ হাজার ৮০৪, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ৩৩ হাজার ১৭৩ এবং পশ্চিম প্রশান্তীয় অঞ্চলে ২ হাজার ১৫৬ জন শনাক্ত হয়েছেন। রয়টার্সের পরিসংখ্যান অনুসারে, রবিবার বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩০ লাখের দিকে এগিয়ে যাচ্ছে। সাত মাসে করোনায় আক্রান্ত হয়ে ৫ লাখ ৬৫ হাজারের বেশি মানুষের মৃত্যুর পর মহামারি নতুন মাইলফলক অতিক্রম করবে। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে ডব্লিউএইচও। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি