৫ মে ২০২৬

একার জামিন, মুক্তিতে বাধা নেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
একার জামিন, মুক্তিতে বাধা নেই
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী সিমন হাসান একার জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার (২২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত ১০ হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন। এ মামলায় জামিন হওয়ায় একার জামিনে মুক্তিতে আর কোনো বাধা থাকলো না বলে আইনজীবীরা জানিয়েছেন। এর আগে গত ১০ আগস্ট মাদক মামলায় একার জামিন মঞ্জুর করেন আদালত। গত ৩১ জুলাই গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে একাকে আটক করে পুলিশ। গত ১ আগস্ট আদালত একার জামিন ও রিমান্ড না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গৃহকর্মী হাজেরা বেগম মাসিক তিন হাজার টাকা বেতনে গত ৩ মাস ধরে কাজ করে আসছিলেন। কাজ শেষে গত ৩১ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে একার কাছে পাওনা বকেয়া বেতনের দুই মাসের ৬ হাজার টাকা চান। তখন একা তাকে বলেন, তোকে দিয়ে আর কাজ করাবো না এবং হাজেরা বেগমকে গলা ধাক্কা দেন। পাওনা টাকা না দিলে যাবে না জানালে, হাজেরা বেগমকে এলোপাথারী মারপিট করে এবং রান্না ঘর থেকে বটি এনে মাথায় কোপ দেন একা। হাজেরা বেগম হাত দিয়ে ঠেকাতে গেলে তার বাম হাত জখম হয়। তখন হাজেরা বেগম চিৎকার দিলে একা তার মুখ চেপে ধরে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান। এ অভিযোগে হত্যাচেষ্টা মামলা করা হয়। এদিকে, পুলিশ হাজেরা বেগমকে উদ্ধার করতে গিয়ে একার বাসায় অভিযান চালায়। একার বেড রুম থেকে ৫ পিচ ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা, ৫৫০ মিলি মদ উদ্ধার করে। এ ঘটনায় মাদক মামলা করা হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি