৫ মে ২০২৬

এক যুগ পর আবারও জুটি অপূর্ব-তিশা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
এক যুগ পর আবারও জুটি অপূর্ব-তিশা
বাংলাপ্রেস ডেস্ক: টিভি পর্দায় একসময় দাপিয়ে কাজ করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নুসরাত ইমরোজ তিশা জুটি। তারা উপহার দিয়েছেন একাধিক জনপ্রিয় নাটক। আসছে ঈদে একসঙ্গে দুটি নাটকে দেখা যাবে অপূর্ব ও নুসরাত ইমরোজ তিশাকে। জনপ্রিয় এই জুটিকে ২০০৮ সালের পর কোথাও পাওয়া যায়নি। কেন দীর্ঘদিন একসাথে কাজ করতে দেখা যায়নি তাদের? আশার খবর হলো, সেই দর্শকপ্রিয় জুটি এক যুগের বেশী সময় পর আবারও পর্দায় ফিরছেন। আসছে ঈদের দুটি নাটকে দেখা যাবে অপূর্ব ও নুসরাত ইমরোজ তিশাকে। নাটক দুটি পরিচালনা করছেন মহিদুল মহিম ও শিহাব শাহীন। দুই নির্মাতাই নিশ্চিত করেছেন অপূর্ব-তিশা জুটির আবার একসাথে কাজের খবর। নির্মাতা মহিমুদল মহিমের নাটকের নাম ‘রক রবীন্দ্র’। শুটিং শুরু হবে আগামী ৬ মে। অন্যদিকে, শিহাব শাহীন পরিচালিত নাটকটির নাম ‘সে বউয়ের কথায় চলে’। তবে নামটি পরিবর্তন হতে পারে বলে জানান নির্মাতা। এই নাটকটির শুটিং ৮ মে। শিহাব শাহীন বলেন, এটা একটা রোমান্টিক কমেডি ড্রামা। প্রাথমিক নাম এটা রেখেছি, তবে পরিবর্তন হতে পারে। আগামী ৮ মে থেকে নাটকের শুটিং শুরু হবে। ঈদেই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে। তিনি আরও বলেন, অনেক বছর পর পর্দায় ফিরছে অপূর্ব-তিশা জুটি। এটা দর্শকদের জন্য ভালো খবর। সামনে এ জুটির আরও কাজ আসতে পারে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি