এক যুগ পর আবার বাবা হচ্ছেন নেইমার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমার দ্য সিলভা জুনিয়রের। ইনজুরির কারণে লম্বা সময়ের জন্য আছেন মাঠের বাইরে। সে কারণে আন্তর্জাতিক বিরতিতে খেলতে পারেননি জাতীয় দলের হয়েও। বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন ৩১ বছর বয়সী এই ফুটবলার।
এমন সময় ভক্ত-সমর্থকদের দিলেন সুখবর। এক যুগ পর ফের বাবা হতে যাচ্ছেন তিনি।
আজ বুধবার স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মার্কায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, নেইমার ও তার বান্ধবী ব্রুনা বিয়ানকার্দি সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন।
ব্রুনার বেবি বাম্পে চুমো খাওয়ার ছবি দিয়ে নেইমার লিখেন, ‘আমরা তোমাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছি। তুমি যখন আসবে তখন তোমার আগমনে আমাদের জীবন পরিপূর্ণ হবে। তুমি আমাদের জীবনকে আরও আনন্দময় করবে। তুমি অত্যন্ত সুন্দর একটি পরিবারে আসতে যাচ্ছো। যেখানে তুমি তোমার ভাই, তোমার দাদা, চাচাকে সব সময় পাশে পাবে। ইতোমধ্যে তারা তোমাকে ভালোবাসতে শুরু করে দিয়েছে। তাড়াতাড়ি আসো, আমরা তোমার জন্য অপেক্ষা করছি।’
এর আগে ২০১১ সালে ১৯ বছর বয়সে প্রথম বাবা হয়েছিলেন নেইমার। তার প্রাক্তন বান্ধবী ক্যারোলিনা দান্তেসের কোলজুড়ে এসেছিল ছেলে ডেভিড লুকা। নেইমারের ফুটবল ক্যারিয়ারের একেবারে শুরুত জন্ম হয়েছিল ডেভিডের।
২০১০ সালের আগস্টে ব্রাজিল জাতীয় দলে নেইমারের অভিষেক হয়। আর ২০১১ সালে তিনি বাবা হন।
অবশ্য গেল বছর গুঞ্জন শোনা গিয়েছিল ব্রুনার সঙ্গে নেইমারের ছাড়াছাড়ি হয়ে গেছে। নতুন প্রেমিকায় মজেছেন তিনি। কিন্তু বাবা হওয়ার ঘোষণায় সেই গুঞ্জন উড়ে গেল।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
খেলা
মাঠেই থেমে গেল জীবন প্রদীপ, গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে স্ট্রাইকারের মৃত্যু
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি