৮ মে ২০২৬

এক সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমেছে ৫৩ কোটি ডলার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
এক সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমেছে ৫৩ কোটি ডলার
বাংলাপ্রেস ডেস্ক:  সপ্তাহের ব্যবধানে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে ৫৩ কোটি ডলারেরও বেশি। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তথ্য অনুযায়ী, বুধবার (২৭ মার্চ) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভ নেমে দাঁড়িয়েছে এক হাজার ৯৪৫ কোটি ডলারে। যা গত বৃহস্পতিবার (২১ মার্চ) ছিল এক হাজার ৯৯৮ কোটি। আর বাংলাদেশ ব্যাংকের হিসাবে বর্তমানে মোট রিজার্ভ দাঁড়িয়েছে দুই হাজার ৪৮১ কোটি ডলার। যা এক সপ্তাহ আগে ছিল দুই হাজার ৫২৪ কোটি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সংকটের কারণে রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংক প্রচুর ডলার বিক্রি করছে। কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে মুদ্রা অদলবদলের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোও ডলার ফেরত নিচ্ছে। প্রসঙ্গত, এক বছর আগে বাংলাদেশ ব্যাংকের হিসাবে বৈদেশিক মুদ্রার মজুদ ছিল তিন হাজার ১০৭ কোটি ডলার। সে হিসাবে, এই সময়ে কমেছে ৬২৬ কোটি ডলার।   বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি