৫ মে ২০২৬

এক সাথেই মা হচ্ছেন কিয়ারা-কারিনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
এক সাথেই মা হচ্ছেন কিয়ারা-কারিনা

বাংলাপ্রেস ডেস্ক: এক সাথেই মা হতে যাচ্ছেন কারিনা কাপুর খান ও কিয়ারা আদভানী। সন্তান সম্ভবা এই দুই মহিলার পেটের মাঝে আতঙ্কিত মুখে দেখা যাচ্ছে অক্ষয় কুমারকে। অন্যদিকে অক্ষয়ের এমন হাল দেখে বেশ খুশি দিলজিৎ দোসাঞ্জ। অক্ষয় কুমার, দিলজিৎ দোসাঞ্জ, কারিনা কাপুর খান, কিয়ারা আডবাণীর নতুন ছবি ‘গুড নিউজ’ এর পোস্টারে এভাবেই দেখা যাচ্ছে চার তারকাকে।

ছবির পোস্টার নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অক্ষয় লিখেছেন, সুখবরের মাঝে আমি চেপে গিয়েছি। আপনাদের সকলের জন্য এই সুখবর আসছে খ্রিস্টমাসের ছুটিতে।

‘হাউসফুল ৪’ এরপর মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের এই ছবি। খুব স্বাভাবিকভাবেই অক্ষয়-কারিনা, দিলজিৎ দোসাঞ্জ-কিয়ারা আদভানী জুটির এই ছবি ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ ক্রমাগত বাড়ছে।

আর ছবির মাধ্যমেই বলিউডে পরিচালক হিসাবে ডেবিউ করতে চলেছেন রাজ মেহেতা। ছবিটির সহ প্রযোজকের ভূমিকায় রয়েছেন করন জোহর। আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘গুড নিউজ’ ছবিটি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি