৭ মে ২০২৬

এক দিনে ঢাকা ছেড়েছে ১৯ লাখ সিম ব্যবহারকারী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
এক দিনে ঢাকা ছেড়েছে ১৯ লাখ সিম ব্যবহারকারী
বাংলাপ্রেস ডেস্ক: মঙ্গলবার থেকে পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটি শুরু হয়েছে। এরপর থেকেই পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়তে শুরু করেছেন কর্মজীবী মানুষ। এদিন ১৯ লাখের বেশি সিম ব্যবহারকারী রাজধানী ছাড়েন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানান।   মোস্তাফা জব্বার জানিয়েছেন, মঙ্গলবার ১৯ লাখ ৫ হাজার ৫৯৩ জন রাজধানী ছেড়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি রবির ৯ লাখ ৫৫ হাজার ৭৫৬ জন ব্যবহারকারী ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছেন। এ ছাড়া গ্রামীণফোনের ২ লাখ ৩০ হাজার ৮৮৬, বাংলালিংকের ৬ লাখ ১০ হাজার ৬৪১ এবং টেলিটকের ১ লাখ ৮ হাজার ৩১০টি সিম ঢাকার বাইরে গেছে। একই সময় ৭ লাখ ৭৮ হাজার ৫৪৩টি সিম ব্যবহারকারী ঢাকায় প্রবেশ করেছে। এর মধ্যে গ্রামীণফোনের ১ লাখ ২৭ হাজার ৫৯৬টি, রবির ১ লাখ ২৩ হাজার ৯৯৩, বাংলালিংকের ৪ লাখ ৫৯ হাজার ৫৩৬ এবং টেলিটকের ৬৭ হাজার ৪১৮টি সিম রয়েছে। প্রসঙ্গত, সিম দিয়ে ঈদযাত্রায় ঢাকা ছাড়া মানুষের সঠিক সংখ্যা নির্ধারণ করা সম্ভব নয়। একজন ব্যক্তি একাধিক সিম ব্যবহার করতে পারেন। এ ছাড়া ঈদের ছুটিতে ঢাকা ছেড়ে যাওয়া পরিবারগুলোর সঙ্গে শিশুরাও রয়েছে। তাদের নামে সিম নিবন্ধন করা নেই। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি