৭ মে ২০২৬

এক দফায় কমানোর পর আবারও বাড়ল স্বর্ণের দাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০১:০০ পিএম
এক দফায় কমানোর পর আবারও বাড়ল স্বর্ণের দাম

বাংলাপ্রেস ডেস্ক: এক দফায় কমানোর পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ১ হাজার ৬৮০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা।

শনিবার (১ নভেম্বর) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে। ফলে রোববার (২ নভেম্বর) থেকে নতুন দরে স্বর্ণ ক্রয়-বিক্রয় চলবে।

এর আগে সবশেষ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ৬১৩ টাকা কমিয়েছিল বাজুস। ওই সময় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৯৬ টাকা।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকা।

সবমিলিয়ে চলতি বছর এ পর্যন্ত দেশের বাজারে মোট ৭৩ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এরমধ্যে ৫০ বারই দাম বাড়ানো হয়েছে। দাম কমেছে মাত্র ২৩ বার। অন্যদিকে গত বছর দেশের বাজারে ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এরমধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়। এছাড়া গত বছর ২৭ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি