এক আসরে যৌতুকবিহীন ১৫ বিয়ে
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: মঙ্গলবার (৫ মার্চ) রাতে রংপুর শেখ রাসেল ইনডোর স্টেডিয়ামে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে এ ব্যতিক্রমী বিয়ের আয়োজন করা হয়।
জেলার বিভিন্ন উপজেলা থেকে অস্বচ্ছল পরিবারের ৩০ জন প্রাপ্ত বয়স্ক ছেলে-মেয়েকে তাদের অভিভাবকদের উপস্থিতিতে ঘটা করে এ বিয়ের আয়োজন করা হয়।
আয়োজনে বর-কনেকে স্বাবলম্বী করতে উপহার হিসেবে প্যাডেল ভ্যান, সেলাই মেশিন দেয়া হয়। এ ছাড়াও হাড়ি-পাতিল, গ্যাসের চুলা, পানি বিশুদ্ধকরণ মেশিনসহ সংসারের প্রয়োজনীয় সরঞ্জমাদি প্রদান করা হয়।
এ আয়োজনে অংশ নেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুল হাসান রুমী, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, আল-খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজীবসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
যৌতুকের কুপ্রভাব এবং ধর্মীয়ভাবে যৌতুক দেয়া-নেয়ার নিষেধাজ্ঞা প্রতিটি ঘরে ঘরে সবার মাঝে ছড়িয়ে দিতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি