৮ মে ২০২৬

এইবার ঈদে বিক্রি কমেছে গজ কাপড়ের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
এইবার ঈদে বিক্রি কমেছে গজ কাপড়ের
বাংলাপ্রেস ডেস্ক: ঈদ কেনাকাটার শুরুর দিকে উপচে পড়া ভিড় আনস্টিচ পোশাকের দোকানে। তবে গতবছরের তুলনায় এ বছর বিক্রি কমেছে গজ কাপড়ের। রঙ-বেরঙের পোশাকে বিপনি বিতানগুলোতে নতুন জৌলুশ আনস্টিচ থ্রি-পিস। এসব দোকানে নারীদের ভিড় ও পোশাক কেনার তোড়জোড়। তবে হাসি নেই গজ কাপড়ের দোকানিদের মুখে। এ সময়ে সবচেয়ে বেশি ভিড় থাকার কথা থাকলেও, আসছেন হাতেগোনা কয়েকজন ক্রেতা। কোথাও আবার অলস সময় পার করছেন বিক্রেতারা। গজ কাপেড়ের দোকানিরা জানান, এইভাবে ঈদের আগে পোশাকের দোকানগুলোতে এত কম ক্রেতার আনোগোনাটা ভালো লক্ষণ নয়। ইতোমধ্যে ব্যবসার অবস্থা ভালো নয়। এমন থাকলে ব্যবসায়ীরা চরম দুর্দশায় পড়বে বলে মন্তব্য করেন তারা। বাজারে রয়েছে দেশি-বিদেশি ডিজাইন, তাই গরমের মধ্যে গজ কাপড়ের বদলে প্রাধান্য পাচ্ছে এখন কটনের আনস্টিচ পোশাক। শবে বরাতের পর থেকেই ভালো সাড়া পাচ্ছেন এই কটন কাপড়ের পোশাক বিক্রেতারা। তারা জানান, বাজারে এখন আনস্টিচ পোশাকগুলো বেশি চলছে, ঈদের আগে আরও আরও বেশি পরিমাণে এসব পোশাক বাজারে আসবে এবং বিক্রিও বাড়বে বলে আশা দেকানিদের। ক্রেতারা জানান, দাম এবং ডিজাইনের ভিন্নতার জন্যই সবাই আনস্টিচ পোশাকের দিকে ঝুঁকছেন। তাছাড়া আগে-ভাগে কেনা-কাটা সেরে দর্জিদের কাছে কাপড় সেলাইয়ের দিকেও এখন বেশি উৎসাহ এই ক্রেতাদের।   বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি