৪ মে ২০২৬

এই যুদ্ধের ফলাফল নির্ধারিত — ঘোষণা দিলেন ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১১:০৩ পিএম
এই যুদ্ধের ফলাফল নির্ধারিত — ঘোষণা দিলেন ট্রাম্প

বাংলাপ্রেস ডেস্ক:   মার্কিন প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ‘এই যুদ্ধ জেতা হয়ে গেছে। শুধু মিথ্যা সংবাদমাধ্যমই এটা চালিয়ে যেতে পছন্দ করে।’

হোয়াইট হাউসের ওভাল অফিসে নতুন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েইন মুলিনের শপথ অনুষ্ঠানে কথা বলতে গিয়ে ট্রাম্প আরও জানান, ‘ইরান একটি চুক্তি করতে যাচ্ছে। নতুন নেতৃত্ব আমাদের একটি উল্লেখযোগ্য উপহার দিয়েছেন যা দেখিয়েছে আমরা সঠিক মানুষদের সঙ্গে কাজ করছি।’

তবে ইরানের কোন পক্ষের সঙ্গে যুক্তরাষ্ট্র এখন আলোচনা করছে তা তিনি প্রকাশ করেননি।

পারমাণবিক অস্ত্র নিয়ে ট্রাম্প বললেন, ‘কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। ইরান সেটায় রাজি হয়েছে। আমরা ভালো দরকষাকষির অবস্থানে আছি। নির্ধারিত সময়ের অনেক আগেই এগিয়ে আছি। তাদের কোনো নৌবাহিনী, বিমানবাহিনী বা মিসাইল সুরক্ষা নেই। তাদের বেশিরভাগ উৎক্ষেপণই আমরা ধ্বংস করে দিয়েছি।’

চলমান আলোচনার বিষয়ে ট্রাম্প নিশ্চিত করলেন, ‘আমরা এখন আলোচনা করছি। ইরান একটি চুক্তি করতে চায়। ওই পরিস্থিতিতে থাকলে কে না চাইত? তাদের যা কিছু ছিল সব প্রায় শেষ হয়ে গেছে।’

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আরও কড়া ভাষায় বললেন, ‘আধুনিক ইতিহাসে কোনো সেনাবাহিনী এত দ্রুত ও ঐতিহাসিকভাবে ধ্বংস হয়নি। প্রথম দিন থেকেই তাদের অপ্রতিরোধ্য শক্তিতে পরাজিত করা হয়েছে। এজন্যই আমরা নিজেদের এই আলোচনার অংশ মনে করি।সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি