৫ মে ২০২৬

এই রমজানে মনির খানের ৪টি ইসলামিক গান প্রকাশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
এই রমজানে মনির খানের ৪টি ইসলামিক গান প্রকাশ
বাংলাপ্রেস ডেস্ক: আধুনিক ও চলচ্চিত্রে প্লে-ব্যাকসহ প্রায় সব ধরনের গানেই কণ্ঠ দিয়েছেন কোটি বাঙালির হৃদয়ে ঠাঁই করে নেয়া জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। এতে বরাবর সাড়া পেয়েছেন শ্রোতাদের। এর মধ্যে ইসলামিক গান গেয়েও দারুণ প্রশংসা লাভ করেছেন এ গায়ক। এ পর্যন্ত যতগুলো ইসলামিক গানে কণ্ঠ দিয়েছেন, সবগুলোই সাড়া ফেলেছে শ্রোতামহলে। এ গায়ক প্রতিটি উৎসব-আয়োজনেই নতুন গান প্রকাশ করে থাকেন। আর তাতে মেতে উঠেন শ্রোতা-দর্শকরা। সেই ধারাবাহিকতায় এবার রমজান উপলক্ষে চারটি ইসলামী গান গেয়েছেন মনির খান। গানগুলোর কথা হচ্ছে ‘সমতার বাণী নিয়ে এলে তুমি রমজান’, এটি লিখেছেন ও সুর করেছেন আমিরুল মোমিনীন মানিক। এটি প্রকাশ হয়েছে মনির খানের ‘এমকে মিউজিক ২৪’ নামক ইউটিউব চ্যানেলে। এরপর ‘আকাশের মিটিমিটি তারা সাথে’ গানটির কথা লিখেছেন ইরোজ আহসান খান এবং এটি সুর করেছেন মুজাহিদ জামান। এটি প্রকাশ হয়েছে গায়কের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। এছাড়া রমজান উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশনের জন্য আরও দুটি গানে কণ্ঠ দিয়েছেন ‘অঞ্জনা’ খ্যাত এ গায়ক। এর মধ্যে  ‘আহলান সাহলান, সুস্বাগতম রমজান’ এর কথা ও সুর করেছেন আমিরুল মোমিনীন মানিক এবং ‘হে দয়াময় তোমার দরবারে তুলেছি দুই হাত’ এর কথা ও সুর করেছেন গীতিকার মিল্টন খন্দকার। এ ব্যাপারে মনির খান বলেন, ইসলামী গান করতে আমার ভীষণ ভালো লাগে। আর পবিত্র রমজান মাস উপলক্ষে ইসলামী গান করা তো আনন্দের ব্যাপার। আমার শ্রোতা-দর্শকরাও অপেক্ষায় থাকেন। এবারের করা ইসলামী গানগুলো বরাবরের মতো সবার হৃদয় ছুঁয়ে যাবে বলে বিশ্বাস আমার। প্রসঙ্গত, বর্তমানে নিয়মিত নতুন নতুন গান প্রকাশের পাশাপাশি দেশ-বিদেশে স্টেজ শো করে ব্যস্ত সময় পার করছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই শিল্পী। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি