৫ মে ২০২৬

এই প্রথম জন্মদিনে অনুরাগীদের দেখা দিলেন না শাহরুখ খান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
এই প্রথম জন্মদিনে অনুরাগীদের দেখা দিলেন না শাহরুখ খান
বাংলাপ্রেস ডেস্ক: প্রথাই বটে। জন্মদিনে বারান্দায় এসে হাত নাড়বেন শাহরুখ। মন্নতের সমানে জমে ওঠা অনুরাগীদের ভিড় থেকে শাহরুখের নামে শুরু হবে চিলচিৎকার। হিল্লি-দিল্লি থেকে অনুরাগীরা আসবেন বাদশার এক ঝলক পেতে। এটাই তো নিয়ম। অনেকের কাছে এটাই তো আসল দিওয়ালি! কিন্তু এবারটা অনুরাগীরা প্রথা মানলেও, পোস্টার,প্ল্যাকার্ড, ফুল, মালা হাতে মন্নতের সামনে উপস্থিত হলেও, শাহরুখ কিন্তু এলেন না মন্নতের বারান্দায়। অনুরাগীদের থেকে নিজেকে দূরেই রাখলেন তিনি। ঝলমলে আলো জ্বালানো মন্নতের সামনে শাহরুখের অপেক্ষায় সকাল থেকে দিন, দিন থেকে রাত কাটল অনুরাগীদের। উন্মাদনা দেখেছেন হয়তো শাহরুখও। তাঁর কানেও গিয়ে হয়তো পৌঁছেছে ফ্যানদের আর্তি, একটিবার বাইরে আসুন! কিন্তু এবারটি অনুরাগীদের মন ভাঙলেন শাহরুখ । দেখা দিলেন না! জন্মদিনের আগের রাত থেকেই শাহরুখের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে ছিলেন রাহুল, রাজ, অর্জুনরা। ভেবেছিলেন ২ নভেম্বর বাদশার জন্মদিনেই নায়ক দর্শন হবে। তাই তো কেউ নায়কের মতো পোশাক পরে শাহরুখ সেজেছেন। কেউ আবার হাতে, বুকে লিখেছেন এসআরকে। ভিড় সামলে, পুলিশের লাঠি সামলে ঘণ্টার পর ঘণ্টা মন্নতের সামনে দাঁড়িয়ে রয়েছেন সিমরনের মতো প্রেমিকাও! কিন্তু শাহরুখ এসব উন্মাদনাকে এক পাশে সরিয়ে রাখলেন। ঘরের মধ্য়েই থাকলেন বন্দি হয়ে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি