এই লড়াই কখনোই থামবে না: ডাকসু জিএস ফরহাদ
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের জীবন ও ক্যারিয়ারের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব বলেন।
জিএস লিখেছেন, আমরা বেঁচে থাকতে এই ক্যাম্পাসে সন্ত্রাসের রাজনীতিকে ফিরতে দেবো না। খোদার কসম!
তিনি আরও লিখেছেন, আর কোনো শিক্ষার্থীকে গণরুম-গেস্টরুমের ভিক্টিম হইতে দেবো না। প্রতিটি শিক্ষার্থী ভাই-বোনের জীবন ও ক্যারিয়ারের সিকিউরিটি নিশ্চিত করতে প্রয়োজনে আমাদের জীবন যাবে; তবু এই লড়াই কখনোই থামবে না, ইনশাআল্লাহ।
পোস্টে ছাত্রদলের উদ্দেশেও বার্তা দিয়ে তিনি বলেন, হল দখলের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে এবং সেটিকে ‘দুঃস্বপ্নে’ পরিণত করা হবে।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
১৩০০ প্রকল্পের বিশাল আর্থিক দায় বহন করতে হচ্ছে বর্তমান সরকারকে: অর্থমন্ত্রী
সঙ্গীত একাডেমি