৬ মে ২০২৬

ঈদযাত্রায় ভোগান্তি, দুঃখ প্রকাশ ওবায়দুল কাদেরের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঈদযাত্রায় ভোগান্তি, দুঃখ প্রকাশ ওবায়দুল কাদেরের
বাংলাপ্রেস ডেস্ক: গতবারের মতো এবারও ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় ঈদযাত্রায় যেসব যাত্রী কষ্টের সম্মুখীন হয়েছেন, তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন তিনি। আজ বুধবার সকালে তার সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সেতুমন্ত্রী এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ঈদুল ফিতরের মতো ঈদুল আজহায়ও ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হয়েছে। একই সঙ্গে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে যারা নিরলস পরিশ্রম করেছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি। এ সময় সেতুমন্ত্রী আরও বলেন, ‘ঈদযাত্রায় যেসব যাত্রী কষ্টের সম্মুখীন হয়েছেন, সেজন্য আমি আন্তরিকভাবে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি।’ বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি