৫ মে ২০২৬

ঈদযাত্রায় শতভাগ অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০০ এএম
ঈদযাত্রায় শতভাগ অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

 

বাংলাপ্রেস ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৩ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। যা চলবে আগামী ৯ মার্চ পর্যন্ত। সেই সঙ্গে এবার ঈদযাত্রায় নিয়মিত ট্রেনের পাশাপাশি ৫ জোড়া বিশেষ ট্রেন পরিচালিত হবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।


এতে বলা হয়, ঈদযাত্রার অগ্রিম টিকেট বিক্রি হবে আগামী ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত। আর ঈদ পরবর্তী ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ১৩ থেকে ১৯ মার্চ পর্যন্ত। এবারও শতভাগ টিকিট বিক্রয় হবে অনলাইনে।


এ ক্ষেত্রে আগামী ৩ মার্চ বিক্রি হবে ১৩ মার্চের অগ্রিম টিকিট। পরদিন ৪ মার্চ আগামী ১৪ মার্চের অগ্রিম টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। একইভাবে ৫ মার্চ ১৫ মার্চের, ৬ মার্চ ১৬ মার্চের, ৭ মার্চ ১৭ মার্চের, ৮ মার্চ ১৮ মার্চের এবং ৯ মার্চ আগামী ১৯ মার্চের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি হবে। এছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রয় করা হবে।


অন্যদিকে আগামী ১৩ মার্চ থেকে ঈদুল ফিতরের ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। ওইদিন আগামী ২৩ মার্চের ফিরতি টিকিট বিক্রি করা হবে। পরদিন ১৪ মার্চ বিক্রি হবে ২৪ মার্চের ফিরতি টিকিট। একইভাবে ১৫ মার্চ আগামী ২৫ মার্চের, ১৬ মার্চ ২৬ মার্চের, ১৭ মার্চ ২৭ মার্চের, ১৮ মার্চ ২৮ মার্চের এবং ১৯ মার্চ আগামী ২৯ মার্চের ফিরতি টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ঈদের অগ্রিম ও ফেরত যাত্রার শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রয় করতে হবে। একজন যাত্রী ঈদের অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার সর্বাধিক চারটি করে টিকিট ক্রয় করতে পারবেন। এ ক্ষেত্রে অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না। এছাড়া যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণী ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রয় করা হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি