৮ মে ২০২৬

ঈদযাত্রায় পোশাক শ্রমিকদের জন্য চলবে বিশেষ ট্রেন: রেলমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঈদযাত্রায় পোশাক শ্রমিকদের জন্য চলবে বিশেষ ট্রেন: রেলমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের আগের দুদিন পোশাক শ্রমিকদের জন্য আগামী দুদিন আলাদা বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম জানিয়েছেন। রোববার (৭ এপ্রিল) দুপুরে তার নির্বাচনি এলাকা রাজবাড়ীর পাংশা থেকে ঢাকায় ফেরার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী। রেলমন্ত্রী বলেন, গার্মেন্টস শ্রমিকদের বাড়ি ফেরা নিয়ে আমরা খুব চিন্তিত ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদযাত্রা নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যের সঙ্গে যেন তারা বাড়ি আসতে পারে, এ ব্যাপারে আমরা ব্যবস্থা নিয়েছি। পোশাক শ্রমিকদের দাঁড়িয়ে যাওয়ার জন্য স্ট্যান্ডিং টিকিট ও আলাদা বগির ব্যবস্থাও করা হয়েছে বলেও জানান তিনি। এ সময় পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএওনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা ও পাংশা মডেল থানার ওসি স্বপন কুমার মজুমদার এ সময় উপস্থিত ছিলেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি