১০ মে ২০২৬

ঈদযাত্রার দিন থেকে কর্মবিরতির হুমকি রেলওয়ের গেটকিপারদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ঈদযাত্রার দিন থেকে কর্মবিরতির হুমকি রেলওয়ের গেটকিপারদের
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ রেলওয়ের গেটকিপার ও গেটম্যানদের চাকরি স্থায়ীকরণের দাবি আদায় না হলে আসন্ন ঈদযাত্রার দিন থেকেই কর্মবিরতির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত কর্মচারীরা। আগামী ২৪ মার্চ থেকে একযোগে রেলপথ অবরোধ ও অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বুধবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় রেলভবনে বিক্ষোভ কর্মসূচি ও মানবন্ধনের আয়োজন করেন কর্মচারীরা। সেখান থেকে এ হুমকি দেন তারা। মানববন্ধন থেকে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা জানান, চাকরি স্থায়ীকরণের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। গত বছরের ১৮ আগস্টও তারা রেলভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন, যেখানে উচ্চ পর্যায়ের বৈঠকের পর তাদের দাবি যৌক্তিক বলে স্বীকৃতি দেওয়া হয়েছিল। বৈঠকে রেলসচিব, রেলওয়ের মহাপরিচালক, পাবলিক সার্ভিস কমিশনের প্রতিনিধি, সেনাবাহিনী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে রেলওয়ের মহাপরিচালক স্পষ্টভাবে জানান, প্রকল্পভুক্ত ১,৫০৫ জন গেটকিপার-গেটম্যানের চাকরি স্থায়ীকরণ যুক্তিসংগত। এমনকি পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় আদেশ দেবে বলেও আশ্বাস দেওয়া হয়। তবে এক বছর পার হলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। গেটকিপার-গেটম্যানরা জানান, ১৬০ বছরেরও বেশি সময় ধরে প্রচলিত নিয়ম অনুযায়ী, তিন বছরের বেশি সময় কর্মরত থাকা কোনো রেলকর্মীর চাকরি স্থায়ী করা যায়। তারা আট বছর ধরে রেলের দায়িত্ব পালন করছেন, তাই চাকরি স্থায়ী করতে কোনো আইনি জটিলতা থাকার কথা নয়। তারা আরও জানান, বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবারও যদি দাবি মানা না হয়, তাহলে আসন্ন ঈদযাত্রার দিন থেকেই তারা রেল অবরোধ ও কর্মবিরতি পালন করবেন, যা দেশজুড়ে ট্রেন চলাচলে মারাত্মক অচলাবস্থা সৃষ্টি করতে পারে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি