৪ মে ২০২৬

ঈদযাত্রা সামনে: আজ বিক্রি হচ্ছে ১৭ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১০:০০ পিএম
ঈদযাত্রা সামনে: আজ বিক্রি হচ্ছে ১৭ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট

বাংলাপ্রেস ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির পঞ্চম দিন আজ । শনিবার (৭ মার্চ) পাওয়া যাচ্ছে ১৭ মার্চের ট্রেনের আসনের টিকিট।

আগের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। এ সময় রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট পাওয়া যাচ্ছে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। পাশাপাশি যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাত্রার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসন পর্যন্ত কিনতে পারবেন। তবে এসব টিকিট রিফান্ড করা হবে না।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি