৫ মে ২০২৬

ঈদযাত্রা: ৩ মার্চ থেকে শুরু ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫১ এএম
ঈদযাত্রা: ৩ মার্চ থেকে শুরু ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

বাংলাপ্রেস ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরুর তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করার জন্য আগামী ৩ মার্চ থেকে অনলাইনে শুরু হবে টিকিট বিক্রি। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এদিন কর্তৃপক্ষ জানায়, ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের জন্য অগ্রিম টিকিট বিক্রি আগামী ৩ মার্চ থেকে শুরু হবে। আর ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৩ মার্চ থেকে।
রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, এবারও দুই অঞ্চলের টিকিট দুই ভাগে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকালে এবং পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট বিক্রি হবে দুপুরে।
এবার ঈদে ৫ জোটা-২০টি স্পেশাল ট্রেন যুক্ত করা হবে বলেও জানানো হয়েছে।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি