১০ মে ২০২৬

ঈদুল আজহায় ৫০ শতাংশ বোনাস পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ঈদুল আজহায় ৫০ শতাংশ বোনাস পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
বাংলাপ্রেস ডেস্ক: আগামী ঈদ-উল-আজহায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৫০% উৎসব ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি ‘বাজেট মনিটরিং ও সম্পদ কমিটি’র সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এসংক্রান্ত প্রস্তাবে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে। বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও) ভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২৫% উৎসব ভাতা পেয়ে থাকেন। নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সরকারের বাড়তি ব্যয় হবে ২২৯ কোটি টাকা। এ বিষয়ে ২১ এপ্রিল অর্থ সচিবকে পাঠানো এক চিঠিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের আগামী ঈদুল আজহার মূল বেতনের ৫০% উৎসব ভাতা প্রদানের চূড়ান্ত অনুমোদনের অনুরোধ করেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, আগামী ২৯ এপ্রিল অর্থ উপদেষ্টা ও সচিব দেশে ফেরার পর এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে। এর আগে, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট মনিটরিং ও সম্পদ কমিটির সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এ প্রস্তাবে গত ১৫ এপ্রিল সম্মতি দিয়েছে অর্থ বিভাগ। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের ৫০% করতে মাসে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। তবে এজন্য নতুন করে ২২৯ কোটি টাকা বরাদ্দ না দিয়ে চলতি অর্থবছরের বাজেটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিভিন্ন খাতে বরাদ্দের অর্থ থেকে ২২৯ কোটি টাকা সংকুলানের নির্দেশনা দেয় অর্থ বিভাগ। এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন খাতে বরাদ্দ থেকে অব্যয়িত ২২৯ কোটি সংস্থান করে উৎসব ভাতা হিসেবে দিতে চূড়ান্তভাবে অর্থ বিভাগের সম্মতি চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে সরকারি ছুটির তালিকায় উল্লেখ করা হয়েছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি