
দেবীগঞ্জ (পঞ্চগড়),প্রতিনিধি: দেবীগঞ্জ উপজেলার সড়ক দুর্ঘটনা, ছিনতাই, রাস্তায় ডিজে পার্টি,সন্ধার পরে ময়নামতি, কৃষি ফার্ম এর ভিতরে অবস্থান করা নিষেধ। দেখা যায় ঈদ আসলেই কিছু যুবক গাড়িতে সাউণ্ড বক্স উচ্চস্বরে ডিজে পার্টি করে এতে সড়ক দুর্ঘটনা বেশী
হতে পারে তাই এবার রাস্তায় থাকবে প্রশাসন। মোটরসাইকেল চালানো সময় অবশ্যই গাড়ির কাগজ, ড্রাইভিং, হেলমেট নিয়ে বের হতে হবে। দ্রুত গতিতে এবং গাড়িতে তিন জন উঠানো যাবে না।
বৃহস্পতিবার(৫ জুন) দুপুরে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোয়েল রানার বলেন,ঈদের দুই দিন আগে এবং দুইদিন পরে মহেন্দ্র গাড়িতে ইট বালু লোড করে রাস্তায় চালানো নিষেধ এটা সরকারি নির্দেশনা। ঢাকা থেকে অনেক যাত্রী রাতে এসে দেবীগঞ্জে নামে তাদের জন্য সতর্ক বার্তা হল তারা যেন অপরিচিত কোন গাড়িতে না উঠে এবং সকাল না হওয়া পর্যন্ত স্টান্ডে বসে থাকে কোন সমস্যা মনে হলে বা কাউকে সন্দেহ হলে দ্রুত ভাবে প্রশাসনের সাথে যোগাযোগ বা ৯৯৯ কল দেওয়ার অনুরোধ করেন দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোয়েল রানা।
তিনি আরো বলেন এবার দেবীগঞ্জে থাকছে কঠোর নিরাপত্তার জোরদার। ডিজে পার্টি বন্ধ থাকবে, এলাকায় যারা ডিজে পার্টির জন্য পিকাপ, ভ্যান অন্য কোন যানবাহন মাইক সাউন্ডবক্স ভাড়া দেন, তাদের ভাড়া না দিতে অনুরোধ করেন। কারন এধরনে ডিজে পার্টিন যানবাহনসহ শব্দ যন্ত্র জব্দ করে আইনানুগ ব্যবস্হা নেয়া হবে। অনিয়ন্ত্রিত বাইকারদের,, বিশেষ করে অপ্রাপ্তবয়স্ক ছেলেদের অনিয়ন্ত্রিত বাইক চালানোর রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে জব্দ করা হবে।রাতভর রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে দেবীগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনী।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]