৫ মে ২০২৬

ঈদের শুভেচ্ছা জানিয়ে সমালোচনার শিকার সোনম কাপুর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঈদের শুভেচ্ছা জানিয়ে সমালোচনার শিকার সোনম কাপুর
বাংলাপ্রেস ডেস্ক: ঈদের শুভেচ্ছা জানিয়ে সমালোচনার শিকার হয়েছেন বলিউড স্টার সোনম কাপুর। খুশির ইদে তারকারা সকলেই নিজেদের পেজে ভালোবাসা জানিয়েছেন ফ্যানদের। সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছেন সব তারকা। তারই মাঝে সোনম কাপুর ট্রোলের শিকার হলেন। তার ঈদের পোস্টে কমেন্ট করে এক নেটিজেন জানতে চান- 'ঈদের দিন এই পোস্টটি করার জন্য কত টাকা নিয়েছেন সোনম?' সোনম কাপুর 'সাওয়ারিয়া' ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। আর ওই ছবিতে তিনি এক মুসলমান মেয়ের চরিত্র ফুটিয়ে তুলেছিলেন। চরিত্রের নাম ছিল সাকিনা। রণবীর কাপুরের বিপরীতে এই ছবিতে দেখা গিয়েছিল তাকে। দুজনেই সঞ্জয়লীলা বনশালির এই ছবির মাধ্যমে ডেবিউ করেন। আর ওই ছবির একটি সুপারহিট গানের অংশ শেয়ার করেন সোনম কাপুর। লেখেন আমার ভাইবোনদের জন্য ঈদের অনেক শুভেচ্ছা। আর তারপরই শুরু হয়ে যায় বিতর্ক। কটুক্তি শুনে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে অভিনেতা সোনম। সোনম কাপুর অবশ্য এই কমেন্ট দেখে সাথে সাথেই রিঅ্যাক্ট করেছেন। নেটিজেনকে রিপোর্ট করে ব্লক করেছেন তাকে। এরপর নিজেই শেয়ার করেছেন তার স্ক্রিনশট। লিখেছেন নিশ্চিন্ত হলাম। ঘটনায় হয়রানির শিকার হতে হয়েছে তাকে। স্বাভাবিকভাবে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। সূত্র : জি নিউজ।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি